নন্দীগ্রামে বজ্রপাতে কৃষক নিহত

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২১:৪৬
 
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের গোপালুর গ্রামে বজ্রপাতে জাহাঙ্গীর আলম তোতা (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর আলম তোতা গোপালপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে জাহাঙ্গীর আলম তোতা বাড়ির পাশের নিজের জমিতে হালচাষ করার সময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে সে মারা যায়।
 
থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান