ডা. তানজিয়া নাহার তিনা
মুখমণ্ডলের, কপালে বা চোখের পাশে ভাঁজ পড়া বয়স বাড়ার সাথে সাথে হতেই পারে। কিন্তু অনেকেরই কম বয়সে এই পরিবতর্নগুলো লক্ষ্য করা যায়, যা সত্যিই বিব্রতকর বিষয়। আমাদের ত্বকের দুটি স্তরের মধ্যে ডার্মিস স্তর বিভিন্ন ফাইবারসমৃদ্ধ থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ডার্মিস স্তর পাতলা হতে থাকে। কোলাজেন ও অন্যান্য ফাইবারের পরিমাণ কমে আসে। আর এতেই তৈরি হয় অনাকাঙ্ক্ষিত ভাঁজ বা রিংকেল।
এছাড়া অতিরিক্ত শুষ্ক ত্বকও এর জন্য দায়ী। পাশাপাশি অতিরিক্ত রোদের তাপে কাজ করা, পরিবেশ দূষণ, ধূমপান, পুষ্টিকর খাদ্যের অভাব ইত্যাদিও তৈরি করে অসময়ে বলিরেখা। তাই অবশ্যই খাদ্যাভ্যাস ও প্রচুর পানি পান করতে হবে। রোদের তাপ থেকে বাঁচতে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে প্রতিদিন। আজকাল এই বলিরেখার চিকিত্সার বিভিন্ন লেজার, পিলিং ইত্যাদিসহ নানা পদ্ধতি ব্যবহূত হচ্ছে। তাই সমস্যার সমাধান পেতে চিকিত্সকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
