কুমিল্লায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২২:৩৮
 
কুমিল্লায় একটি যাত্রীবাহী বাস থেকে দুইটি পাইপগানসহ কামাল হোসেন নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। রবিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়।
 
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে করে এক ডাকাত অস্ত্র বহন করে নিয়ে যাওয়ার সময় পুলিশ বাসটিতে তল্লাশি চালায়। এসময় বাসের যাত্রীবেশি ডাকাত চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মধ্যম আজমনগর গ্রামের রবিউল মিয়ার ছেলে কামাল হোসেনকে (২৯) আটক করা হয় এবং তার সাথে থাকা একটি ব্যাগের ভেতর থেকে দেশিয় তৈরি দুটি পাইপগান উদ্ধার করা হয়। রাত সোয়া ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে।
 
ইত্তেফাক/জামান