কুড়িগ্রামের ফুলবাড়ীতে একান্নটি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ। আজ রবিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এলাকা থেকে কুড়িগ্রাম ডিবি পুলিশের এএসআই মমিনুর রহমান তাকে আটক করেন। আটক মাদক ব্যবসায়ীর নাম আব্দুল্লা আল মামুন (৩৬)। তিনি উপজেলার বড়ভিটা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় ডিবি পুলিশ মামলা দায়ের করে রাতেই আসামিকে কুড়িগ্রাম জেলা সদরে নিয়ে গেছে।
ইত্তেফাক/নূহু
