কমলনগরে ইভটিজার আটক

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ০০:১৭

লক্ষ্মীপুরের কমলনগরে এক ইভটিজারকে আটক করেছে পুলিশ। রবিবার বিকালে স্থানীয় স্কুলের এক শিক্ষিকা স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের শিকার হন। পরে স্থানীয়রা ইভটিজার সরোয়ার হেসেন বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটে উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায়। বাবু পার্শ্ববর্তী চর জাঙ্গালীয়া গ্রামের আবদুল মালেকের ছেলে।

মেয়েটির বাবা লোকমান হোসেন বলেন স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্য দিবালোকে আমার মেয়ের শ্লীলতাহানির চেস্টা করে বাবু, আমি এর বিচার চাই।

কমলনগর থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইভটিজারকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু