গাজীপুরে নিজের সন্তানকে গলা কেটে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বাবা। সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তাদের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বড় হযরতপুর গ্রামে।
ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, ভোগড়া পেয়ারা বাগান এলাকার স্থানীয় আবুল হোসেনের বাড়িতে ছেলে ও তার মা-বাবাকে নিয়ে ভাড়া থাকত রাসেদুল (৪০)। পেশায় সে ভ্যানগাড়ি চালক। তার স্ত্রী গ্রামের বাড়ি রংপুরে থাকে। পারিবারিক কলহের জেরে রাসেদুল তার ছেলে সাইদী হাসান (৬) কে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে রাশেদুল ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার সময় রাসেদুলের মা-বাবা ঘরে ছিলেন না। পরে পাশের ঘরের লোকজন ঘরের দরজা ভেঙ্গে দুজনের মরদেহ দেখতে পায়।
খবর পয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ইত্তেফাক/মোস্তাফিজ
