কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন কুড়িগ্রাম ডিবি পুলিশের এএসআই মমিনুর রহমান। আটক যুবকের নাম আব্দুল্লাহ আল মামুন (৩৫)। তিনি হলেন উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোটয়াল পাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সিরাজুল ইসলামে সেচ পাম্পের ঘরের সামন থেকে ৫২ পিস ইয়াবাসহ তাকে ডিবি পুলিশ হাতেনাতে আটক ফুলবাড়ী থানায় নিয়ে যায়। এসময় দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে আটক যুবক আব্দুল্লাহ আল মামুন, কুটিচন্দ্রখানা গ্রামের যোগেন চন্দ্রের ছেলে নারায়ন চন্দ্র (২৮), চন্দ্রখানা পাঠানটারী গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে বেলাল হোসেনের (৩০) বিরুদ্ধে রাতেই মামলা করে কুড়িগ্রামে নিয়ে যায়।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/কেকে
