যশোরে বিড়ি শ্রমিকদের আনন্দ সমাবেশ

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ২০:৫৯
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চলতি অর্থবছরে বিড়ির ওপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করায় বিড়ি শ্রমিকরা আনন্দ সমাবেশ করেছে। 
 
সোমবার নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরিতে দক্ষিনাঞ্চল বিড়ি শ্রমিক ফেডারেশন বিজয় সমাবেশের পাশাপাশি শোভাযাত্রা ও প্রধানমন্ত্রীর কল্যাণ কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিকরগাছা-২ আসনের সংসদ সদস্য  মনিরুল ইসলাম মনির বলেন, ‘ আমার সংসদীয় এলাকাসহ দেশে ২০ লাখ বিড়ি শ্রমিক রয়েছে। এই বিড়ি শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিড়ির ওপর থেকে অতিরিক্ত কর কমানো হয়েছে। এজন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে বিড়ি শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমি কাজ করে যাব। পাশাপাশি বিড়ি শ্রমিকদের সরকার প্রদত্ত সব ধরনের সুযোগ সুবিধাও দেয়া হবে। 
IMG0
আকিজ বিড়ি কারখানার ব্যবস্থাপক সোহেল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌরসভার মেয়র আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, বিড়ি শ্রমিক নেতা, ফজলুর রহমান, আলমগীর হোসেন ও  মায়া খাতুন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি