আর মাত্র দেড় ঘন্টা পর কুড়িগ্রামের ফুলবাড়ীর বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার দুই বছর পূরণ হবে। এ উপলক্ষ্যে ১ আগস্ট শুরুর প্রথম প্রহরে, রাত ১২টা ১ মিনিটে মোমবাতি জ্বালিয়ে দ্বিতীয় বারের মত ১১১টি ছিটমহল বাংলাদেশে অন্তর্ভূক্ত হওয়ার দিনটি পালন করা হবে।
আজ সন্ধ্যা থেকে গোটা দাসিয়ারছড়ায় প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ছিটমহল বিনিময় বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নের্তৃত্বে রাত ৯টায় শতাধিক নারী-পুরুষ মশাল জ্বালিয়ে এক আনন্দ র্যালি বের করে। হাতে হাতে মশাল নিয়ে আনন্দ র্যালিটি দাসিয়ারছড়ার বিভিন্ন পাড়া মহল্লায় ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রাত ১২ টা ১মিনিটে মোমবাতি জ্বালিয়ে দ্বিতীয় বর্ষ পূর্তি পালন করবে এবং দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবে বিলুপ্ত ছিটমহলবাসীরা।
ইত্তেফাক/নূহু
