মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা বস্তিতে তিন সন্তানের মা স্বপ্না আক্তার (২৮) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে খুন হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহত স্বপ্না আক্তারের স্বামী গফুর মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য শ্রীমঙ্গল থানায় আটক করেছে পুলিশ।
এলাকাবাসীসূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গফুর মিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন তার বাড়িতে, সেখানে ঘরের ভেতর স্বপ্না আক্তারের মৃত দেহ পড়ে থাকতে দেখা যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী গফুর মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
ইত্তেফাক/কেকে
