হবিগঞ্জে ট্রাক্টর চাপায় কনস্টেবল নিহত

আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৬:০৪
হবিগঞ্জের বৈদ্যের বাজারে ট্রাক্টর চাপায় এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম এমরান মিয়া (২৫)। তিনি বানিয়াচং থানায় কর্মরত ছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, এমরান হোসেন মোটরসাইকেলযোগে মঙ্গলবার দুপুরে বৈদ্যের বাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় বালুবোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ব্যাচ নং ৮০৬। নিহত কনস্টেবল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিন গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবাই হাসপাতালে ছুটে যান। 
 
সহকারী পুলিশ সুপার (সদর) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/এমআই