সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সবধরনের সহযোগিতা করছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৮:৪১
বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে উল্লেখ করে জনপ্রাশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সবধরনের সহযোগিতা করছে।
 
তিনি বলেন, বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘবে সরকার কাজ করে যাচ্ছে।
 
তিনি আজ যশোরের কেশবপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন।
 
পরে প্রতিমন্ত্রী কেশবপুরের বুড়িভদ্রা, আপার ভদ্রা ও হরিহর নদীর মিলনস্থল পরিদর্শন করেন। 
 
পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার (দক্ষিণ-পশ্চিমাঞ্চল) একেএম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ ও যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন এসময় উপস্থিত ছিলেন। বাসস।
 
ইত্তেফাক/ রেজা