চলতি বাজেটে বিড়ি শিল্পের ওপর সহনীয় কর নির্ধারণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিড়ি শ্রমিকরা এই দোয়া মাহফিলের আয়োজন।
মঙ্গলবার সকালে বাগেরহাটের নাগরকান্দি এবং বিকেলে লালমনির হাটের কালিগঞ্জ উপজেলায় এবং রংপুরের মিঠাপুকুরে শ্রমিকরা এই দোয়া মাহফিলের আয়োজন করে।
সকালে নাগরকান্দির আকিজ বিড়ি ফ্যাক্টরি চত্বরে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল আনাম, বিশেষ অতিথি ছিলেন ৬ নম্বর কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবলু মোল্লা, স্থানীয় প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা প্রমুখ।
বিকেলে লালমনির হাট জেলার কালিগঞ্জ উপজেলায় আকিজ বিড়ি ফ্যাক্টরি চত্বরে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুব জামান। বিশেষ অতিথি ছিলেন মদাতি দুই নম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের। সভপতিত্ব করেন ফ্যাক্টরি ম্যানেজার আসাদুজ্জামান। দোয়া পরিচালনা করেন মাওলানা একরামুজ্জামান। এদিকে রংপুরের মিঠাপুকুরের ফ্যাক্টরিতে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা হয়েছে। সোমবার যশোরের নাভারনেও একই ধরণের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ, চলতি বাজেটে অর্থমন্ত্রী বিড়ি শিল্পের ওপর ১৩০ শতাংশ করের হার প্রস্তাব করেন। কিন্তু পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১১০ শতাংশ করা হয়। এতে শ্রমিকরা সন্তুষ্ট হয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে।
ইত্তেফাক/জামান
