সিরাজগঞ্জের কামারখন্দে বিরোধ পূর্ণ জমিতে কাঁঠাল ফল কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে গৃহবধূ নিহত। এতে আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার ফজল আলীর দুই ছেলে সিরাজ উদ্দিন সেখ ও দুলাল সেখের মধ্যে একটি জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার বিকেলে দুলার সেখ বিরোধ পূর্ণ জমির গাছের কাঁঠাল সংগ্রহ করতে গেলে সিরাজ উদ্দিন তাতে বাধা দেয়।
এ সময় দুই পক্ষের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সিরাজ উদ্দিনের স্ত্রী মমতা খাতুনকে (৫৫) প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আরো তিনজন আহত হয় বলে জানা গেছে।
কামারখন্দ থানার ওসি বাসুদেব সিনহা সংঘর্ষে গৃহবধূ নিহত ও আহতদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/জামান
