চট্টগ্রামে সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশ ঢাকামুখী একটি পরিবহনে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার চারশ' পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. কায়ুম আলী সরদারের নেতৃত্বে এস আই মহিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাইছড়ি ইউনিয়নস্থ কালাম সেন্টারের সামনে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়।
এতে যাত্রী বেশে থাকা আব্দুল করিম (২৩) নামে ব্যক্তির লাল শপিং ব্যাগের ভিতরে ২৭টি ছোট সাইজের প্যাকেট থেকে পাঁচ হাজার চারশ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করে। যার আনুমানিক মূল্যে ১৬ লাখ ২০ হাজার টাকা এবং আটক করিম চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন পূর্ব ঘাটিয়া ডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে বলে জানা যায়।
এব্যাপারে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কায়ুম আলী সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আগামীকাল তাকে আদালতে চালান দেয়া হবে।
ইত্তেফাক/জামান
