বাঞ্ছারামপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

আপডেট : ০১ আগস্ট ২০১৭, ২২:২২
 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামে মঙ্গলবার বিকেলে ডাকাতি করার প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হয়েছেন।
 
নিহতরা হলেন, ওই গ্রামের মিদন মিয়ার ছেলে মো. জীবন মিয়া (৫০) এবং আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় মো. কামাল মিয়া (৪৩) নামে আরেক ডাকাতকে আটক করেছে পুলিশ।
 
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, স্থানীয় আমীরের বাড়িতে ডাকাতরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে। মঙ্গলবার বিকেলে টাকা আনতে গেলে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের পিটিয়ে হত্যা করে। লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান