টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু শোকের মাসের প্রথম দিন শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল মঙ্গলবার বিকালে মন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বেদির সামনে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর মন্ত্রী কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। পরে বঙ্গবন্ধু এবং ’৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে মন্ত্রীর সফর সঙ্গী জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক হুমায়ূন কবির তালুকদার রাজু, ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, কাউখালী সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাণ্ডারিয়া উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।
টুঙ্গিপাড়া থেকে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শুকুর আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম ও মো. এমদাদুল হক বিশ্বাস, দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল হক বিশ্বাস এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম তৌফিক ইসলামসহ নেতা-কর্মীরা। আরো উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল কবির, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার ও কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আলহাজ শেখ সাইফুল ইাসলাম। এতে আনোয়ার হোসেন মঞ্জু ও তার দলের নেতা-কর্মীরা শরিক হন। শেষে বঙ্গবন্ধুর বাসভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্ত্রী মন্তব্যসহ স্বাক্ষর করেন।
ইত্তেফাক/নূহু
