গলাচিপায় পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ০১:৫৪

গলাচিপার গজালিয়া গ্রামের জাকির হোসেন মৃধার পুকুরে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক বিভিন্ন প্রজাতির মাছের পোনা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে। এতে পোনা ব্যবসায়ী জাকির হোসেনের পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ঘটনাস্থলে গেলে দেখা যায়, পুকুর জুড়ে পাঙ্গাস, রুই, কাতলের মরা পোনা ভাসছে। সম্পদ হারিয়ে জাকির মৃধা ও তার স্ত্রী রুমা বেগম শুধুই বিলাপ করছেন।

ক্ষতিগ্রস্ত জাকির অভিযোগ করেন বলেন, অজ্ঞাতনামা কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এ ঘটনার তিন দিন আগে কতিপয় ব্যক্তি তার নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

ইত্তেফাক/নূহু