জামালপুর সদরে দুই বোনকে গলাকেটে হত্যা

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১২:১২
জামালপুর সদরের মেষ্টায় স্কুল ছাত্রী দুই বোনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতরা হলো- নবম শ্রেণির ছাত্রী লোভনা ও তার ছোটবোন ভাবনা। সে ৪র্থ শ্রেনির ছাত্রী।
 
নিহতদের আত্মীয় ও স্থানীয়রা জানান, রাতে কে বা কারা ওই দুই বোনের গলা কেটে চলে গেছে। এ ঘটনার সঠিক কারণ জানা যায়নি। 
 
ঘটনার পর সকালে খবর পেয়ে জামালপুর সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। 
 
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। তবে এর প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
 
ইত্তেফাক/এমআই