কুষ্টিয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৭:৪৪
 
কুষ্টিয়ায় পানিতে ডুবে মাওয়া (১) ও আপন (২) নাম দুই ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে শহরতলীর বাড়াদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, সকালে শিশু দুটি বাড়ীর পাশে পুকুরে গোসল করছিল। এ সময় শিশু মাওয়া পানিতে তলিয়ে গেলে তার ভাই আপন তাকে উদ্ধার করতে গেলে সেও পুকুরের পানিতে তলিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর পুকুরে মাওয়া ও আপনের লাশ ভেসে উঠে।
 
পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
 
উল্লেখ্য, মাওয়া ও আপন চাচাতো ভাই-বোন। মাওয়া বাড়াদী গ্রামের আবুল কালামের মেয়ে এবং আপন একই এলাকার আমিন উদ্দিনের ছেলে। ভাই বোনের এই করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
 
ইত্তেফাক/জামান