ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার এক হাজার ৫০ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারতে ডেপুটি কালেক্টর (এনডিসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুপুরে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর ও থলিয়ারা গ্রামে অভিযান চালিয়ে এক হাজার ৫০ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
অভিযান চলাকালে গ্রাহকরা অভিযোগ করে বলেন, 'মহসিন ও সাহেদ মিয়া নামের দুই ঠিকাদার গ্রামের প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে জনপ্রতি ৭০ হাজার টাকা করে নিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ প্রদান করেছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারতে ডেপুটি কালেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, 'অভিযানে রাজঘর ও থলিয়ারা গ্রামের প্রায় এক হাজার ৫০ ফুট আবাসিক গ্যাস সংযোগ অবৈধ হিসেবে চিহ্নিত করে গ্যাস আইনের আওতায় এসব অবৈধ সংযোগের পাইপ লাইন মাটি থেকে তুলে ফেলা হয় এবং পাইপগুলো জব্দ করা হয়। অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী সাইফুল আলম ভূঁইয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
