ঘিওরে এসডিআইর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০০:১৩

মানিকগঞ্জের ঘিওরে সমাজ সেবামূলক প্রতিষ্ঠান এসডিআই সমৃদ্ধি কর্মসূচির আওতায় নাক, কান ও গলা রোগ বিষয়ক ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বানিয়াজুরি ইউনিয়নের তরা রাধাগোবিন্দ নাট মন্দিরে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই)-এর ব্যবস্থাপনায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ)-এর আর্থিক সহায়তায় স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিলন মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ইউসুফ হায়দার, মুন্নু মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তানভীর আহমদ প্রমুখ। মেডিক্যাল ক্যাম্পে চারশ রোগীর রোগ নির্ণয় করে তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।