ট্রেনের ধাক্কায় সেতু বিভাগ প্রকল্পের গাড়িচালক নিহত

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২১:৩২
মহাখালীর আমতলীতে ট্রেনের ধাক্কায় সেতু বিভাগ প্রকল্পের গাড়িচালক নিহত হয়েছেন। নাম মামুন অর রশিদ (৩০)। 
 
বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে আমতলী জামে মসজিদের পাশে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ রাতে মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ। 
 
রেলওয়ে পুলিশের এএসআই রেজাউল জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে আমতলী জামে মসজিদের পাশে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন মামুন অর রশিদ। তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি  নওগাঁ জেলার  সাপাহার রামরামপুর গ্রামের মো. আলীর ছেলে। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।  
 
ইত্তেফাক/ইউবি