নবীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৫:৩৩

হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হন আরও অন্তত ২০ জন। নিহত সাফি কামাল চৌধুরী শেভরন বাংলাদেশের মেডিকেল অফিসার বলে জানা গেছে। তিনি সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে সিলেটগামী বিরতিহীন একটি বাস শনিবার সকাল ৯টার দিকে নবীগঞ্জের সদরঘাট নতুন বাজার এলাকায় পৌছলে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় সাফি কামাল ঘটনাস্থলেই মারা যান। 

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। শেরপুর হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু