নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে ধওলী রানী রায় (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে। সে ওই ইউনিয়নের শ্রী চরন রায়ের মেয়ে।
রণচন্ডি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য খগেন চন্দ্র জানান, ধওলী রানীর বড় জেটার ছেলে পশুরাম চন্দ্রের বউ প্রতিমা রানীর সাথে ধওলী রানীর ছোট কাকার ছেলে মিথুন চন্দ্রের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটি হয়। কথাকাটাকাটির সময় ধওলী রানী মিথুনের পক্ষ নিয়ে কথা বলায় প্রতিমা রানী ধওলী রানীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিমা অকথ্য ভাষায় কথা বলায় ধওলী রানীর সম্মানে লাগে। তাই সে অভিমান করে নিজ শোবার ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করে।
কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ বলেন, ধওলী রানী কি কারণে আত্মহত্যা করেছে তা জানার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম।
