পাবনায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৫:০৫
পাবনায় পারিবারিক কলহের জেরধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী শহিদ দেওয়ানকে আটক করেছে পুলিশ।
 
পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পাবনা সদর উপজেলার চর শাদিরাজপুর গ্রামের  শহিদ দেওয়ানের সাথে তার স্ত্রী নাজমা খাতুনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দিবাগত রাতে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী শহিদ দেওয়ান স্ত্রী নাজমাকে শ্বাসরোধ হত্যা করে। এ সময় এলাকাবাসী টের পেয়ে শহিদ দেওয়ানকে ধরে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার সকালে ঘাতক স্বামীকে আটক এবং নিহত নাজমা খাতুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
পুলিশ আরো জানায়, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিকে দুপুরের দিকে আদালতে হাজির করা হবে।

ইত্তেফাক/এএম।