'বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হত না'

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৭:১৯
 
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হত না। আর তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে রোল মডেলের স্থান দিয়েছে।
 
বৃহস্পতিবার ব্রাহ্মনবাড়িয়ার সরাইলের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। তিনি শিক্ষার্থীদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনের ভবিষ্যত নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।
 
ঢাকাস্থ ইউনেভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিবজহিরুল ইসলাম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, সরাইল উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, এ এস পি মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান শেষে সরাইল উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
 
ইত্তেফাক/জামান