ত্রিপুরা ও রাজস্থানের এমপিরা নিজ নিজ আসনে বরাদ্দকৃত তহবিলের সর্বোচ্চ ব্যবহার করেছেন। নিজ এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য প্রতি বছর ভারতের পার্লামেন্টের সদস্যদের পাঁচ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়। ২০১৪ থেকে ২০১৯ সালে এই তহবিলের অর্থ বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা ও পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানের এমপিরা দারুণভাবে কাজে লাগিয়েছেন।
‘মেম্বার অব পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম’-এর আওতায় ৪০ কোটি ৯২ লাখ রুপির তহবিলের ৮৩ দশমিক ২৫ শতাংশ গত পাঁচ বছরে ব্যয় করেছেন ত্রিপুরার দুই এমপি। তবে তারা শতভাগ সফলতার অন্তরায় হিসেবে সরকারের নির্দেশাবলী ও নিয়মকে দায়ী করেছেন। ত্রিপুরার পূর্ব আসনের এমপি জিতেন্দ্র চৌধুরী বলেন, এমপিএলএডিএস লক্ষ্য অর্জনে মূল বাধা হলো সরকারের নীতি ও নিদের্শনাবলী। পশ্চিম ত্রিপুরার এমপি শঙ্কর প্রসাদ দত্তও এ বিষয়ে একমত পোষণ করেন।
অন্যদিকে রাজস্থানের ২৫ এমপি গড়ে ৮৩ দশমিক ৪৫ শংতাশ বরাদ্দকৃত তহবিলের অর্থ ব্যবহার করেছেন। তারা সকলেই কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির এমপি। ভারতের ক্রীড়া, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী রাজ্যবর্ধন সিং তার আসনে বরাদ্দকৃত অর্থের সবচে বেশি ব্যয় করেছেন।
