সিরাজগঞ্জের তাড়াশে মহিষলুটি মৎস্য আড়ত থেকে শাহীন আলম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শুক্রবার ভোরে স্থানীয় আয়নাল ফকিরের মাছের আড়ত থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, শুক্রবার ভোর আনুমানিক পাঁচটার সময় স্থানীয়রা মহিষলুটি মৎস্য আড়তে আয়নাল ফকিরের মাছের আড়ত ঘরে শাহীন আলমের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
