বাঙ্গরায় দুই হাজার পিছ ইয়াবাসহ আটক ৩

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৪:১৭
 
কুমিল্লা মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার পিছ ইয়াবা ট্যাবলেট, পাচারকারী চক্রের দুই নারী সদস্যসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো, কক্সবাজার জেলার সদর থানার পাহাড়তলী গ্রামের আব্দুর রহিমের ছেলে রফিক(৩২), একই জেলার টেকনাফ থানার মৌলভী পাড়ার  (লেদা) গ্রামের ইউনুছ মিয়ার স্ত্রী রেজিয়া বেগম(২২) ও একই এলাকার রহিম মৌল্লার স্ত্রী খালেদা বেগম(২৮)।
 
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার টনকি ব্রিজের উপর তল্লাসি করে তাদেরকে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক দিয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই বেলায়েত হেসেনের নেতৃত্বে একদল পুলিশ কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকি ব্রিজের উপর বৃহস্পতিবার রাত ১টার দিকে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাসি করে দুই হাজার পিছ ইয়াবা ও পাচারকারী দুই নারী সদস্যসহ তিন জনকে আটক করে।
 
এবিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল হুদা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর