মোহনগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৮:১৬
 
নেত্রকোনার মোহনগঞ্জে শুক্রবার পুকুরের পানিতে ডুবে তাকী আক্তার (৩) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
 
তাকী পৌর শহরের বাত্তাগাতী গ্রামের বাসিন্দা কাইয়ুম মিয়ার মেয়ে। খেলার ছলে তাকী পুকুরে পড়ে যাওয়ার পর বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান