হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৫:৪৬

হাটহাজারীতে আবারও সড়ক দুর্ঘটনায় রতন মল্লিক(৪৮)নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ২৪ নভেম্বর সকাল দশটা পয়তাল্লিশ মিনিটের দিকে উপজেলার বড়দিঘীর পাড় এলাকায় বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

সূত্রে জানা গেছে, শনিবার সকাল দশটা পয়তাল্লিশ মিনিটের দিকে হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড় এলাকায় খাগড়াছড়িমুখী বাস (চট্ট মেট্রো -জ-১১-০৯০০) ও চট্টগ্রাম শহরমুখী সিএনজি চালিত অটোরিকশার (ত-১১-০৮৩৮) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উপজেলার বাদামতলের উত্তর পাড়ার সুধীর মল্লিকের ছেলে রতন মল্লিক নিহত হন। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার আইউব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উল্লেখ্য, ২ দিন আগে ২১ নভেম্বর বুধবার সদরের এগার মাইলস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও হযরত শাহ জামে মসজিদ সংলগ্ন এলাকায় এবং উপজেলার মনিয়া পুকুর পাড়ের কুণ্ডুলিয়ার ঘাটা নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. মঈনউদ্দীন রাজু (২৮) এবং ওমর খান (৩২) নামের দুই ব্যক্তি নিহত হয়েছিলেন। 

ইত্তেফাক/নূহু