ভেনিজুয়েলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০০:৫৩

ভেনিজুয়েলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। দেশটিতে অপুষ্টি এবং শিশু ও মায়েদের স্বাস্থ্যের অবস্থা ভয়ানক পর্যায়ে পৌছেছে বলে সতর্ক করেছে হিউম্যান রাইটস ওয়াচ এবং জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ। সংস্থা দুটির বিশেষজ্ঞরা চলতি সপ্তাহে এক রিপোর্টে এই সতর্কবার্তা প্রকাশ করে। তারা জাতিসংঘকে ভেনিজুয়েলায় মানবিক দুর্যোগ ঘোষণা করার আহবান জানিয়েছেন। গবেষণায় দেখা গেছে, যেভাবে রোগ-ব্যাধি বাড়ছে সেই অনুযায়ী চিকিত্সা সামগ্রী নেই। আর প্রেসিডেন্ট মাদুরোর প্রশাসনও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে না। এভাবে চলতে থাকলে দেশটির স্বাস্থ্য খাতে ভয়াবহ দুর্যোগ নেমে আসতে পারে। -দ্য গার্ডিয়ান