পূর্বধলায় যুবকের আত্মহত্যা

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১১:১৭
 
নেত্রকোনার পূর্বধলায় শনিবার সকালে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রিপন চন্দ্র দাস (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ। তিনি উপজেলা সদরের বালিকা বিদ্যালয় রোডের সুনীল চন্দ্র দাসের ছেলে।
 
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রিপন চন্দ্র দাস মানসিক অসুস্থ ও মাদকাসক্ত ছিলেন। গত দুই মাস আগে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তিনি বেশ কিছু দিন জেলহাজতে থাকার পর কিছু দিন আগে আদালত থেকে জামিনে আসেন। 
 
গত শুক্রবার দিবাগত রাতে তিনি প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে গিয়ে সবার অজান্তে গলায় গামছা পেছিয়ে সিলিং ফ্যানে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পর দিন শনিবার সকালে বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
 
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, নিহতের পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত ওই যুবকের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 
 
ইত্তেফাক/কেকে