চাঁপাইনবাবগঞ্জে ১২শ' বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৬:৩৮
 
চাঁপাইনবাবগঞ্জে ১২০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুর ২টার এই ঘটনায় একটি ভটভটিও জব্দ করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নয়াগোলা মহল্লার মৃত রফিকুল ইসলামের ছেলে ভটভটি চালক রবিউল আওয়াল (২৫) ও নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার পনঞ্চবর্গা গ্রামের আসির উদ্দিনের ছেলে খাদেম (৪৫)।
 
জেলা ডিবি পুলিশের পরিদর্শক মাহবুব আলম জানান, শনিবার দুপুর পৌণে ২টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের শান্তিমোড়ে অভিযান চালানো হয়। এ সময় মুরগি ভর্তি একটি ভটভটি তল্লাশি করে তিনটি মুরগির খাঁচা থেকে ১২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেইসাথে বেশকিছু মুরগিসহ ভটভটি জব্দ করা হয়। মুরগি গুলি গণনা চলছিল। গ্রেফতার খাদেম সাংবাদিকদের জানায়, ফেনসিডিলগুলো জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর থেকে ঠাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
 
ইত্তেফাক/জামান