গৌরীপুরে মাদক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৭:৪৭
ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশন এলাকার একটি তালাবদ্ধ ঘর থেকে রাসেল মিয়া (২৭) নামে এক ব্যবসায়ীর অর্ধ্বগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
শনিবার সকালে নিখোঁজের চারদিন পর বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বুধবার  থেকে তিনি নিখোঁজ ছিলেন। 
 
এলাকাবাসী জানান, রেলস্টেশন রোডের মনু মিয়ার তালাবদ্ধ ঘর থেকে সকালে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে তালা ভেঙ্গে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধা করে। 
 
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, রাসেলের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি