সৈয়দপুরে র‌্যাবের অভিযানে আটক ২

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ০৮:৫৪
 
নীলফামারীর সৈয়দপুর উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৩ এর নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে সৈয়দপুর শহরের ইসলামবাগ মহল্লার মোড় হতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ হতে উদ্ধার করা হয় আমেরিকান নাইন এমএম পিস্তলের একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি।
 
র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আটককৃতরা হলেন- সৈয়দপুর কয় গোলাহাট মহল্লার সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকারের ছেলে সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব সরকার সোহাগ (৩২) ও সৈয়দপুর ফকিরপাড়া মহল্লার মৃত সমসের আলীর ছেলে সাইফুল ইসলাম জয় (৩৫)।
 
র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সুত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক ও আগ্নেয়াস্ত্র আমেরিকান নাইন এমএম পিস্তলের একটি ম্যাগজিন ও এক রাউন্ডগুলি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/কেকে