রাজধানীর ক্যান্টনমেন্ট রেলেস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে লিয়াকত আলী (৫০) নামে এক অ্যাটেনডেন্টের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৮টা ২০ মিনিটে এই ঘটনা ঘটে।
ঢাকা রেলপথ থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকা-দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসের লিয়াকত আলী অ্যাটেনডেন্ট ছিলেন। ট্রেনটি চলন্ত অবস্থায় তিনি দরজায় দাঁড়িয়ে ছিলেন। ক্যান্টনমেন্ট রেলস্টেশন অতিক্রম করার সময় লিয়াকত ভারসাম্য হারিয়ে বাইরে পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আজ বেলা ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লিয়াকত আলীর বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।
ইত্তেফাক/এমআই
