শাহজালালে দুইবারে ৩১ কেজি স্বর্ণ উদ্ধার

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৩:০৫
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও স্বর্ণ উদ্ধার করা হয়েছে আজ রবিবার সকালে। এসময় ৬ কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।
 
জানা গেছে,  ইউএস বাংলা এয়ার এর বিএস-৩১৪ নম্বর ফ্লাইটের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ওজনের ৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এর মূল্য ৩ কোটি টাকা।
 
এর আগে শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবন্দরে এক যাত্রীর কাছে ২৫ কেজি স্বর্ণ পাওয়া যায় বলে শুল্ক কর্মকর্তারা জানান। ওই স্বর্ণের মূল্য সাড়ে বার কোটি টাকা।
 
ইত্তেফাক/এমআই