ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ. জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযানে ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলায় নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ২৯ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, শৈলকুপা ৮ জন, কালিগঞ্জ থেকে ৬ জন, মহেশপুর থেকে ১৬ জন ও কোটচাঁদপুর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/কেকে
