উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে রাস্তার ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে আজ রবিবার দুপুরে ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ মিয়া ও মনু মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ২০জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আবু মিয়া (৪০), সানু মিয়া (২৬) ও রংমালা বিবিকে (৫৫) গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মনু মিয়া (৩০), সোনা মিয়া (৫১), তাজ উদ্দিন (৫৫), আকবর আলী (৪০), সুজন মিয়া (৩১), আরাছত উল্ল্যা (৮৫), মনু মিয়াকে (২৭) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
ইত্তেফাক/কেকে
