বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৫:২৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন হয়েছে। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু সড়কে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ উপজেলা ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে। 
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সহ-সভাপতি মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন তাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক রনি হোসেন কালু, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি দ্বীন ইসলাস, সাধারণ সম্পাদক মোল্লা মো. নিউটনসহ আরো অনেকে।
 
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ৬ খুনি দেশের বাইরে পলাতক রয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের ব্যবস্থা নিতে হবে। খুনিদের দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ছাত্রলীগের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
 
ইত্তেফাক/এমআই