সখীপুরে বাসচাপায় প্রাণ গেল প্রসূতি মায়ের

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৬:৩০
 
টাঙ্গাইলের সখীপুরে সন্তান প্রসবের আগেই বাসচাপায় আজিজা বেগম (৪০) নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। রবিবার সকাল পৌনে এগারটার দিকে উপজেলার বড়চওনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন অপর এক পথচারী।
 
নিহত আজিজা বেগম ওই এলাকার মো. মান্নাছ আলীর স্ত্রী। গুরুতর আহত পথচারী ফরহাদ হোসেনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকাল পৌনে ১১টার দিকে বড়চওনার গায়েন মোড় এলাকা থেকে ৯মাসের গর্ভবতী আজিজা বেগম পেটের ব্যথা অনুভব করায় পায়ে হেঁটে ওষুধ নিতে বড়ওচনা বাজারে আসছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়।
 
আজিজাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ও গর্ভের ৯ মাসের সন্তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, ১৫ দিন পর সন্তান প্রসব হওয়ার কথা ছিল আজিজা বেগমের। প্রসূতি মায়ের এমন মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
 
ইত্তেফাক/জামান