বঙ্গবন্ধুর সমাধিতে ইডেন কলেজ ছাত্রলীগের শ্রদ্ধা

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২১:০৯
 
ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেছে।
 
রবিবার বিকেলে ইডেন কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু এবং ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
 
এ সময় ইডেন কলেজ ছাত্র লীগের আহ্বায়ক তসলিম আকতার, যুগ্ম আহ্বায়ক শাহানারা আকতার, নিসাদ সাদিয়া খান মিলি, নাছিমা আক্তার, আঞ্জুমান আরা অনু, মুনমুন নাহার বৈশাখী, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস সহ ইডেন কলেজ ছাত্র লীগ সহ গোপালগঞ্জ ও কোটালীপাড়া উপজেলা ছাত্র লীগের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান