সেনবাগে জামায়াত শিবিরের তিন নেতা গ্রেফতার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৫:৫৯

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ নাশকতার মামলায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে জামায়াত শিবিরের তিন নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াছ (৫৫), শিবিরের নাজিম উদ্দিন (৩০) ও মো. রাশেদ (৩০)। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ।

সেনবাগ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। তাদের শনিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু