নীলফামারীতে ছাত্রলীগের মানববন্ধন সমাবেশ ও স্মারক লিপি পেশ

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৯:৪৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনার দাবিতে নীলফামারীতে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে  জেলা ছাত্রলীগ। 
 
আজ রবিবার বেলা ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে হাজারখানেক ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহন করে। এ ছাড়াও আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও যুব মহিলা লীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
মানববন্ধন সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামীলীগ এর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষ্ময় কুমার রায়, জেলা যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান বুলেট, জেলা শ্রমিক লীগ সভাপতি আমজাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক দ্বীপক চক্রবর্তি, যুব মহিলা লীগ সভাপতি আরিফা সুলতানা লাভলী ও জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।
 
IMG0
 
বক্তারা বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের সাজা কার্যকরের দাবি জানান। পরে একই দাবিতে জেলা ছাত্রলীগ এর সভাপতি ও সম্পাদক নেতাকর্মীদের সাথে নিয়ে, জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রনালয় বরাবরে স্বারকলিপি পেশ করেন।
 
একই দাবিতে কর্মসূচী পালিত হয় জেলার ডিমলা, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুরে। এতে নেতৃত্ব দেন স্ব স্ব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। ডিমলায় আবু সায়েম সরকার ও জালাল উদ্দিন স্বাধীন, ডোমারে ওয়াসিফ আহমেদ সোহাগ ও মাসুম আহমেদ, জলঢাকায় নলনী বিশ্বাস জয়, কিশোরগঞ্জে আব্দুল হালিম ও হিজবুল্লাহ ইসলাম ইসলাম ডালিম এবং সৈয়দপুরে মোশারফ হোসেন ও সিফাত সরকার। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা।
 
ইত্তেফাক/রেজা