ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা ইউনিয়নে গুমানি নদীর রুপসি ঘাট থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেল ৩টার দিকে স্থানীয় লোকেজন লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ভাঙ্গুড়া থানার এসআই একরামুল হক জানান, লাশের পরিচয় জানা যায়নি। তবে কয়েকদিন আগে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। লাশটি স্থানীয় কারো নয়, উজান থেকে ভেসে এসে রুপসি ঘাটে কাশ বনের সঙ্গে আটকে ছিল।
ইত্তেফাক/ইউবি
