গাইবান্ধায় ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত, আটক ২

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২০:৩৩
 
গাইবান্ধা সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের মধুপুর মোড় এলাকায় রবিবার নজরুল ইসলাম (৬) নামে এক স্কুলছাত্র ট্রাক্টর চাপায় মারা গেছে। এ ঘটনায় পুলিশ চালক আব্দুল আজিজ (২০) ও তার সহকারী শাকিলকে (১৫) আটক করেছে।
 
নিহত নজরুল ইসলাম উত্তর ঘাগোয়া আদর্শপাড়া গ্রামের নুরন্নবী মিয়ার ছেলে। সে স্থানীয় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
 
গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, নজরুল সকালে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলো। পথে ওই এলাকায় পিছন দিক থেকে আসা একটি ইট বহনকারী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এনিয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/জামান