মানিকগঞ্জ প্রেসক্লাবে সভাপতি ছানু, সম্পাদক বিপ্লব

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২০:৫৭
 
মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন (২০১৭-১৯) শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় নগর ভবন মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
 
মানিকগঞ্জ প্রেসক্লাবে বিকেলে ৩টা থেকে ৬টা পর্যন্ত ৫২জন ভোটার শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ১০টি পদের মধ্যে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় পাঁচজন আর পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি গোলাম ছারোয়ার ছানু (চ্যানেল আই/জনকণ্ঠ), সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু (দৈনিক প্রজন্ম ৭১), সহ-সভাপতি আহমেদ সাব্বির সোহেল (এনটিভি), কোষাধ্যক্ষ শাহীনুল ইসলাম তারেক (দৈনিক সংগ্রাম), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম লিটন  (ডিবিসি নিউজ)।
 
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়রা হলেন, সাধারণ সম্পাদক পদে অতীন্দ্র চক্রবর্তী  বিপ্লব (এসএ টিভি/সমকাল) ২৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস ( ডেইলি স্টার ও আরটিভি) ২৩ ভোট।  যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শাহানুর ইসলাম (নয়াদিগন্ত) ৩৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪)  ১৯ ভোট। সহ-সম্পাদক  সম্পাদক পদে মো. শহীদুল ইসলাম সুজন (দৈনিক ইত্তেফাক ও অবজারভার) ৩৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রিপন আনসারী ( গাজী টিভি ও মানব জমিন) ১৬ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আর এস মনজুর রহমান (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন) ৩৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইউসুফ আলী (সময় টিভি)১৬ ভোট। দফতর সম্পাদক পদে এএস এম সাইফল্লাহ্ (আলোকিত বাংলাদেশ) ৩৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকরাম হোসেন (বাংলা ভিশন)১৫ ভোট পেয়েছেন।
 
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুরুজ খান (ভোরের কাগজ/বাংলাদেশ বেতার)। নির্বাচন কমিশনার হিসেবে অন্য দুজন হলেন আনোয়ারুল ইসলাম (ভোরের কাগজ-ঘিওর) ও আব্দুল মোমিন (প্রথম আলো)।
 
ইত্তেফাক/জামান