বরগুনার পাথরঘাটায় বিলুপ্ত প্রজাতির আটটি কচ্ছপ উদ্ধার করেছে ওয়াইল্ড টিমের বাঘবন্ধু ইমাম হোসেন। রবিবার বেলা ১১টার সময় পাথরঘাটা পৌর শহরের স্বর্ণকার পট্টি থেকে উদ্ধার করা হয়। পরে কচ্ছপগুলোকে শহরের কেন্দ্রীয় রাধাগোবিন্দ কালীমন্দিরের পিছনের জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।
ইমাম হোসেন জানান, রবিবার হোগলাপাশা নিবাসী সুভাষ মিস্ত্রী পরির খাল থেকে বিলুপ্ত প্রজাতির আটটি কচ্ছপ শিকার করে পাথরঘাটা বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। প্রতিটি কচ্ছপের ওজন প্রায় ১ কেজি। এ সময় ওই কচ্ছপ বিক্রেতাকে ব্যাগের ভিতরে কি জিজ্ঞাসা করলে কচ্ছপ বিক্রেতা ব্যাগ রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে আটটি কচ্ছপ উদ্ধার করা হয়। কচ্ছপগুলোকে পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।
পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ কর্মকার জানান, কচ্ছপগুলোর মূল্য প্রায় তিন হাজার টাকা।
ইত্তেফাক/জামান
